উপকারি চিয়া সিডসের ৩ অপকারিতা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চিয়া সিডস। স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে পরিচিত একটি নাম। শরীরে পানির ঘাটতি দূর করা থেকে শুরু করে ইলেকট্রলাইটের ভারসাম্য বজায় রাখা— সবকিছুতেই সিদ্ধহস্ত এই বীজ। এতে আছে সহজপাচ্য ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সব উপাদান।
চিয়া সিডসের পুষ্টিগুণ
আমেরিকার কৃষিবিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এক আউন্স অর্থাৎ ২ টেবিল চামচ চিয়া বীজ থেকে পাওয়া যায় ১৩৮ ক্যালোরি। এতে প্রোটিন রয়েছে প্রায় ৫ গ্রাম। ফ্যাটের পরিমাণও একই। কার্বোহাইড্রেট ১২ গ্রাম। এছাড়াও আছে ফাইবার ১০ গ্রাম, ক্যালশিয়াম ১৭৯ মিলিগ্রাম, আয়রন ২ মিলিগ্রাম এবং জিঙ্ক ১.৩ মিলিগ্রাম।
এত পুষ্টিগুণে ভরপুর বীজটি কি তাহলে বেশি বেশি খাওয়া উচিত? না। পুষ্টিবিদরা বলছে, অতিরিক্ত চিয়া সিডস খেলে উপকারের বদলে নানা স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। চলুন জেনে নিই বিস্তারিত-
হজমের সমস্যা হতে পারে
অতিরিক্ত চিয়া সিডস খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এই বীজে আছে প্রচুর পরিমাণ ফাইবার। পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা উপকারি। কিন্তু বেশি খেলে দেখা দিতে পারে সমস্যা। অতিরিক্ত ফাইবার হজমপ্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে। পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চিয়া সিডস খান। এর বেশি নয়।
রক্ত পাতলা করে দেয়
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরা চিয়া সিডস। এই উপাদান রক্ত পাতলা করে। শরীরের জন্য যা ভালো। কিন্তু দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন এমন ব্যক্তিদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে। এমন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চিয়া সিডস খাওয়া উচিত হবে।
শর্করার মাত্রা একদম কমিয়ে দেয়
চিয়া বীজে ভরপুর পরিমাণে ফাইবার থাকে। আর এই ফাইবার রক্তে শর্করার মাত্রা কমায়। যাতে ডায়াবেটিসের ঝুঁকি কমে। কিন্তু শর্করার মাত্রা অতিরিক্ত পরিমাণে কমে যাওয়া শরীরের জন্য ক্ষতিকর। ইনসুলিন নিলে এই বীজ থেকে দূরে থাকাই ভালো।
চিয়া সিডস শরীরের জন্য উপকারি। তবে তা খেতে হবে পরিমিত পরিমাণে। দৈনিক ২ চা চামচের বেশি চিয়া সিডস খাওয়া উচিত নয়। তাতে শরীরের ক্ষতি হতে পারে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







